Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের ভিজবে শহর, কলকাতায় আসছে ঝেঁপে বৃষ্টি!

ফের ভিজবে শহর, কলকাতায় আসছে ঝেঁপে বৃষ্টি!
  • ২২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু-এক পশলা বৃষ্টির পর শহর কলকাতায় উত্তাপ কিছুটা কমেছে। বুধবার রাতে স্বস্তি ফিরেছে শহরে। তবে তা দীর্ঘস্থায়ী নয়। বৃহস্পতিবার সকাল থেকেই রোদের দাপট রয়েছে। ফলে বিকেলের আগে পর্যন্ত আজও ঘর্মাক্ত অবস্থা থেকে রেহাই মিলবে না আমজনতার। তবে বিকেলের পর মিলতে পারে স্বস্তি। কারণ, গতকালের মতো আজও, বিকেলের পর সন্ধ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে কলকাতা। এমনকী তা চলতে পারে রাত পর্যন্তও।

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।  গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি। কলকাতা শহরের বিচারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি কম।

অন্যদিকে, এমাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যেহেতু এই সময়টা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির মরশুম, তাই এটি তৈরির প্রক্রিয়ার শুরুতেই আবহাওয়া দপ্তরের বিশেষ নজরদারি শুরু হয়ে যাবে। আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে তার আগেই। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সোমবার জানিয়েছে, বুধবার নাগাদ কর্ণাটক উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে বৃহস্পতিবার আরব সাগরের ওই অংশে তৈরি হবে একটি নিম্নচাপ। সেটি আরও শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোবে। আরব সাগরের নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করলেও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনও কিছু জানায়নি। ১৫ মে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যে দু’সপ্তাহের দীর্ঘকালীন পূর্বাভাস জারি করেছিল, তাতে আরব সাগরে গভীর নিম্নচাপ পর্যন্ত সৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ