Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অগ্নিকাণ্ডের জেরে ভয়াবহ দুর্ভোগ! দিনভর বন্ধ বিমান চলাচল, সমস্যায় যাত্রীরা

বড়সড় বিপত্তির মুখে লন্ডনের আন্তর্জাতিক স্তরের বিমানবন্দর হিথরো। প্রায় একদিনের জন্য হিথরো এয়ারপোর্ট থেকে বন্ধ বিমান পরিষেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

অগ্নিকাণ্ডের জেরে ভয়াবহ দুর্ভোগ! দিনভর বন্ধ বিমান চলাচল, সমস্যায় যাত্রীরা
  • ২১ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

লন্ডন: বড়সড় বিপত্তির মুখে লন্ডনের আন্তর্জাতিক স্তরের বিমানবন্দর হিথরো। প্রায় একদিনের জন্য হিথরো এয়ারপোর্ট থেকে বন্ধ বিমান পরিষেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। অনেকেই আটকে রয়েছেন বিমান বন্দরেই।

Advertisement

বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাবস্টেশনে ভয়াবহ আগুনের জেরে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ফলে আর বিমানের উড়ান সম্ভব হচ্ছে না। তবে এয়ারপোর্ট অথরিটি আশা করছে, রাত ১১টা ৫৯-এর মধ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এরপর ফের উড়ান নেবে বিমান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের জেরে বর্তমানে লন্ডনে প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সাবস্টেশনে আগুন নেভানোর কাজ করছে দমকলকর্মীরা। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরাও। কখন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়। নিরাপত্তার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর থেকে প্রায় ১৫০ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ