Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তপ্ত নন্দীগ্রাম, কংগ্রেসের প্রচার গাড়িতে হামলা, চাঞ্চল্য এলাকায়

উপ নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। আজ সোমবার কংগ্রেসের প্রচারের সময় গাড়িতে হামলা চালানোর অভিযোগের তীর উঠল বিজেপির বিরুদ্ধে।

উত্তপ্ত নন্দীগ্রাম, কংগ্রেসের প্রচার গাড়িতে হামলা, চাঞ্চল্য এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: উপ নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম। আজ সোমবার কংগ্রেসের প্রচারের সময় গাড়িতে হামলা চালানোর অভিযোগের তীর উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেরপেখ্যা ট্রেকার স্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, এদিন কংগ্রেসের প্রচারের সময় আচমকাই কিছু দুষ্কৃতি তাঁদের গাড়িতে ইট, লাঠি দিয়ে ভাঙচুর করে। পাশাপাশি সেই গাড়িতে থাকা কংগ্রেস নেতা পিনাকী বেরা এবং গাড়ির ড্রাইভার এই হামলার শিকার হন। এই ঘটনা নিয়ে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ইলেকশন এজেন্ট সুব্রত মহাপাত্র পুলিশ অবজার্ভারের কাছে অভিযোগ করেন। তিনি জানান, নন্দীগ্রাম উপ নির্বাচনে বিজেপি ভয় পাচ্ছে। তাই আমাদের প্রার্থীকে জেলে আটকে রেখেছে। প্রচার গাড়িতেও হামলা চালাচ্ছে। আমরা এনিয়ে অভিযোগ করেছি। পাশাপাশি নন্দীগ্রামজুড়ে এনিয়ে প্রতিবাদ সভা ও মিছিলও হবে। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বও খবর পেয়ে তেরপেখ্যায় পৌঁছেছে অপরদিকে এই ঘটনা নিয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, প্রচার গাড়িতে হামলা চালানোর ঘটনা জানা নেই। এনিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এই উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশ। কারা বা কী কারণে এই ঘটনাটি ঘটায় তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ