Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

স্বাস্থ্যকর প্রতিযোগিতা

কাজল অভিনীত ‘মা’। সোনাক্ষী সিনহা অভিনীত ‘নিকিতা রয়’। মহিলা কেন্দ্রিক দু’টি ছবিই মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুন। এক্ষেত্রে বক্স অফিসের লড়াই কীভাবে দেখছেন সোনাক্ষী?

স্বাস্থ্যকর প্রতিযোগিতা
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাজল অভিনীত ‘মা’। সোনাক্ষী সিনহা অভিনীত ‘নিকিতা রয়’। মহিলা কেন্দ্রিক দু’টি ছবিই মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুন। এক্ষেত্রে বক্স অফিসের লড়াই কীভাবে দেখছেন সোনাক্ষী? সদ্য ছবির প্রচারে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। সেখানে তাঁর সাফ জবাব, ‘এটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা।’ ইন্ডাস্ট্রিতে মহিলা কেন্দ্রিক ছবির সংখ্যা তুলনামূলক কম। কারণ? নির্মাতারা মনে করেন, এতে বক্স অফিসের ঝুঁকি বাড়ে। তবে সময় বদলেছে। তারকদের তুলনায় এখন বাড়তি গুরুত্ব পায় কনটেন্ট। সে কারণে মহিলা কেন্দ্রিক ছবি তৈরিতে আগ্রহী হচ্ছেন প্রযোজকরাও। এই আঙ্গিকে দেখলে একই দিনে দু’টি নারীকেন্দ্রিক সিনেমা মুক্তি নজরে থাকবে। বক্স অফিসে কেমন লড়াই হবে তা নিয়ে খুব বেশি চিন্তিত নন সোনাক্ষী। বরং তিনি বলছেন, ‘আমরা যে সঠিক পথে এগচ্ছি, এটা তারই প্রমাণ।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ