Bartaman Logo
১০ জুন, ২০২৬

আইপিএলে সম্পূর্ণ নিষিদ্ধ অ্যালকোহল ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবার মাঠ এবং মাঠের বাইরে নিষিদ্ধ হতে চলেছে অ্যালকোহল ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন।

আইপিএলে সম্পূর্ণ নিষিদ্ধ অ্যালকোহল ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন
  • ১০ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ মার্চ: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবার মাঠ এবং মাঠের বাইরে নিষিদ্ধ হতে চলেছে অ্যালকোহল ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন। এই মর্মে আইপিএল এবং বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এমনকী এই সমস্ত পণ্যের সারোগেট বা ছদ্ম বিজ্ঞাপন করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্র।

Advertisement

সম্প্রতি ডিরেক্টর জেনারেল অব হেল্থ সার্ভিসেস-এর তরফে বিসিসিআই এবং আইপিএল কর্তৃপক্ষের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট করা হয়েছে, মাঠ, দূরদর্শনে সম্প্রচার, ইভেন্টে ব্যবহৃত পণ্য সহ আইপিএলে সঙ্গে যুক্ত কোথাও তামাকজাত পণ্য ও মদের বিজ্ঞাপন দেওয়া যাবে না। খেলোয়াড়রাও প্রচার করতে পারবেন না এমন কোনও পণ্যের। অ্যালকহল ও তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে উদ্যোগে খেলোয়াড়দের রোল মডেল হওয়ার আবেদন করেছে কেন্দ্র।

আইনি বিধিনিষেধ এড়াতে অনেক সময় সারোগেট বা ছদ্ম বিজ্ঞাপনের সাহায্য নেয় বিভিন্ন কোম্পানি। এবারের আইপিএলে তেমন বিজ্ঞাপনও নিষেধাজ্ঞার আওতায় আসছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

দেশে ক্যান্সার, হৃদরোগ, টাইপ টু ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ও লিভারের ইনফেকশন সহ সংক্রমক নয় এমন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অ্যালকোহল এবং তামাকজাত পণ্য সেবনে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আইপিএলের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ ও ফিটনেস। সেখানে অ্যালকোহল ও তামাকের বিজ্ঞাপন বেমানান বলে বক্তব্য সরকারের।

Advertisement
সম্পর্কিত সংবাদ