Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিল অনাদায়েও মৃত্যুর ৫ ঘণ্টার মধ্যেই মৃতদেহ ছাড়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের

টাকার দোহাই পেড়ে রোগীর দেহ আটকে রাখা যাবে না। এই নির্দেশ অমান্য করলে বাতিল হবে লাইসেন্স। রাজ্যের প্রাইভেট হাসপাতালগুলিকে এমনই কড়া বার্তা দিল রাজ্য স্বাস্থ্য কমিশন।

বিল অনাদায়েও মৃত্যুর ৫ ঘণ্টার মধ্যেই  মৃতদেহ ছাড়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাকার দোহাই পেড়ে রোগীর দেহ আটকে রাখা যাবে না। এই নির্দেশ অমান্য করলে বাতিল হবে লাইসেন্স। রাজ্যের প্রাইভেট হাসপাতালগুলিকে এমনই কড়া বার্তা দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। সোমবার এক নির্দেশনামা জারি করে তারা বলেছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী, চিকিৎসার বিল মেটাতে অপারগ হলেও দেহ আটকে রাখা যাবে না। পরে সেই খরচ রোগীর বাড়ির লোকজনের কাছ থেকে আদায় করতে পারবে হাসপাতাল। কিন্তু এখনই দেহ আটকে রাখা যাবে না। সর্বোচ্চ মৃত্যুর ৫ ঘণ্টার মধ্যেই দেহ ছেড়ে দিতে হবে। কমিশন অভিযোগ পেয়েছে, টাকা পুরোপুরি না মেটানোয় কিছু রোগীর মৃতদেহ আটকে রাখা হয়েছে। অথবা যতক্ষণ না বকেয়া মেটানো হচ্ছে, দেহ ছাড়তে দেরি করা হবে বলা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিমাকৃত রোগীদের ক্লেমের অনুমোদন না-পাওয়া পর্যন্তও দেহ না-ছাড়া বা ছাড়তে দেরি করার অভিযোগও এসেছে। বিষয়টি হল, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স দেওয়ার সময় সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে, এসব অনিয়ম করা যাবে না। অথচ কিছু প্রাইভেট হাসপাতাল এসব পরোয়াই করছে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ