Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অপুষ্টির শিকার ৫৪ শিশুর স্বাস্থ্যপরীক্ষা

কারও বয়স পাঁচ, আবার কারও দুই অথবা এক বছর মাত্র। কিন্তু এরা সকলেই চরম অপুষ্টিতে ভুগছে। শ্যামপুর ১ ব্লকের এইরকম ৫৪ শিশুকে এদিন পুষ্টিবিদদের দিয়ে পরীক্ষা করানো হল।

অপুষ্টির শিকার ৫৪ শিশুর স্বাস্থ্যপরীক্ষা
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: কারও বয়স পাঁচ, আবার কারও দুই অথবা এক বছর মাত্র। কিন্তু এরা সকলেই চরম অপুষ্টিতে ভুগছে। শ্যামপুর ১ ব্লকের এইরকম ৫৪ শিশুকে এদিন পুষ্টিবিদদের দিয়ে পরীক্ষা করানো হল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের মাধ্যমে ১ থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এখানে শিশুদের প্রতি মাসে ওজনও নেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বয়স অনুযায়ী শিশুদের ওজনের চার্ট তৈরি করেন। যেসব শিশুর ওজন কম, তারা পড়ে লাল তালিকায়। আবার যেসব শিশুর ওজন বয়স অনুযায়ী স্বাভাবিক মাত্রার কাছাকাছি, তাদের হলুদ তালিকাভুক্ত করা হয়। আর সঠিক ওজনের শিশুদের সবুজ তালিকাভুক্ত করা হয়। সেই অনুসারেই বুধবার ওই শিশুগুলিকে পরীক্ষা করানো হয়। শ্যামপুর ১-এর বিডিও তন্ময় কার্জি জানান, ওই ৫৪ জন শিশুকে পরীক্ষা করার পাশাপাশি তাদের পুষ্টিকর খাদ্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে কয়েকটি শিশুকে উন্নত চিকিৎসার জন্য শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।   নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ