Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের স্কুলমুখী করতে গ্রামে গ্রামে ঘুরছেন প্রধান শিক্ষক

মোবাইল গেমে আসক্তি কাটাতে গ্রামে গ্রামে ঘুরছেন প্রধান শিক্ষক বিকি দত্ত। পড়ুয়াদের স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিস্তারিত পড়ুন।

পড়ুয়াদের স্কুলমুখী করতে গ্রামে গ্রামে ঘুরছেন প্রধান শিক্ষক
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: মোবাইল গেমে আসক্ত হয়ে দিনের পর দিন স্কুলে আসছে না পড়ুয়ারা। এই ছোট্ট যন্ত্রের ‘মোহ’ থেকে বের করে পড়ুয়াদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি যাচ্ছেন চাকুলিয়ার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের প্রধান শিক্ষক। তাঁর লাগাতার প্রচেষ্টায় অনেকেই স্কুলমুখী হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। 

Advertisement

স্কুলটিতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৬৫০ জন ছাত্রছাত্রী আছে। কিন্তু  তার ৫০ শতাংশ পড়ুয়া নিয়মিত স্কুলে আসে না বলে অভিযোগ। ফলে শ্রেণিকক্ষের অর্ধেক ফাঁকাই থাকে।
প্রধান শিক্ষক বিকি দত্ত বলেন, রেজিস্ট্রেশন কিংবা ফর্ম ফিলআপের সময় স্কুলে প্রচুর ভিড় হয়। কিন্তু বাকি সময়ে প্রায় ৫০ শতাংশ ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে। বেশকিছু ছাত্রছাত্রীদের অভিভাবকদের ফোন করি। তারা স্কুলে পাঠানোর কথা বললেও পড়ুয়ারা আসছে না। তাই নিজেই গ্রামে গ্রামে ঘোরার সিদ্ধান্ত নিয়েছি। 
প্রধান শিক্ষকের সংযোজন, শনিবার স্কুল ছুটির পর এবং বাকি দিনগুলি টিফিনের সময় এক-একটি গ্রামে যাই। দেখা যায়, মোবাইলে গেম খেলায় ব্যস্ত থাকছে পড়ুয়ারা। অভিভাবকদের বোঝানোর পর অনেকে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন। স্কুলে পড়ুয়া সংখ্যা বৃদ্ধি করতে লাগাতার এই কর্মসূচি নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ