Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

হায়দরাবাদে ফের লগ্নি গুগলের

তেলেঙ্গানায় বড় লগ্নি টানল রেবন্ত রেড্ডি সরকার। হায়দরাবাদে সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার (জিএসইসি) গড়তে চলেছে গুগল। যা দেশের মধ্যে প্রথম। শুধু তাই নয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একমাত্র টোকিওতে গুগলের এমন কেন্দ্র আছে।

হায়দরাবাদে ফের লগ্নি গুগলের
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
হায়দরাবাদ: তেলেঙ্গানায় বড় লগ্নি টানল রেবন্ত রেড্ডি সরকার। হায়দরাবাদে সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার (জিএসইসি) গড়তে চলেছে গুগল। যা দেশের মধ্যে প্রথম। শুধু তাই নয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একমাত্র টোকিওতে গুগলের এমন কেন্দ্র আছে। জানা গিয়েছে, গত আগস্টে গুগলের গ্লোবাল সদর দপ্তরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও শিল্পমন্ত্রী শ্রীধর বাবু। বৈঠক করেছিলেন ওই বহুজাতিক সংস্থাটির পদস্থ কর্তাদের সঙ্গে। তাতেই মিলল সাফল্য। বুধবার এনিয়ে গুগলের সঙ্গে তেলেঙ্গানা সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
Advertisement
গত ৩ অক্টোবর ‘গুগল ফর ইন্ডিয়া ২০২৪ কনক্লেভ’-এ প্রথম জিএসইসি তৈরির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। এরপরে এই লগ্নি টানতে বিভিন্ন রাজ্যের মধ্যে প্রবল রেষারেষি শুরু হয়। শেষ হাসি অবশ্য হাসল তেলেঙ্গানা। জিএসইসি তৈরির জন্য হায়দরাবাদকেই বেছে নেওয়ায় গুগল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। জানিয়েছেন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে তেলেঙ্গানা সব সময় প্রথম সারিতে। বিশ্বের সাইবার নিরাপত্তা সমস্যার সমাধানে আগামী দিনে হায়দরাবাদ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ