Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাবের শাটার খুলে চুরি

হাবের শাটার খুলে চুরি
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার রাতে পুরাতন মালদহের সাহাপুর নিত্যানন্দপুর বাইপাসে একটি সংস্থার হাবের শাটার খুলে আলমারি থেকে প্রায় ৬ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল। প্রমাণ লোপাটে সেখানকার সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা।
Advertisement
রাত ন’টার পরে গার্ড ডিউটিতে এসে ঘটনাটি প্রথম দেখে হাবের কর্মীদের  বলেন। পুলিস ঘটনাস্থলে গিয়ে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিসের প্রাথমিক অনুমান, আলমারি ভাঙা হয়নি। চাবি দিয়ে খুলে টাকা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বাইপাসের ধারে ওই হাবটি চালু হয়েছে। সেটি সকাল ৭টায় খোলা ও রাতে সাড়ে সাতটার পর বন্ধ হয়। একজন গার্ড সেখানে থাকেন। তিনি রোজ রাত আটটার দিকে আসেন, সকালে চলে যান। 
এখন প্রশ্ন উঠছে ওই দিন গার্ডের ডিউটিতে আসতে কেন দেরি হল? সেই খবর দুষ্কৃতীদের কে দিল? হাবের ইনচার্জ অনীক রায় বলেন, রাতে আমরা এসে দেখি শাটার এক হাত উপরে তোলা। কেউ তালা ভেঙেছে বা খুলেছে। হাবের আধিকারিক হাবিবুর রহমানের মন্তব্য, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের আগে হাব বন্ধ করে চলে গিয়েছিলাম। গার্ড ৯ টার পরে ফোন করে জিজ্ঞেস করেন শাটার খোলা কেন? গার্ড পরিতোষ রায় বলেন, রাত ন’টার দিকে গিয়ে দেখি হাবের শাটার খোলা। তখন বাকিদের খবর দিয়েছিলাম। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ