সংবাদদাতা, হবিবপুর: বৃহস্পতিবার মালদহ জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় শৌচাগার ও পানীয় জলের সাবমার্সিবল পাম্প বসানোর কাজের শিলান্যাস হল। হবিবপুর থানা চত্বরে আট লক্ষ টাকা ব্যয়ে এই কাজ শুরু হওয়ায় খুশি সকলেই। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, থানার আইসি অক্ষয় পাল সহ অন্যান্য আধিকারিকরা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে থানায় আসা সাধারণ মানুষ সহ বিশেষ করে মহিলাদের পানীয় জল ও শৌচাগারের জন্য সমস্যায় পড়তে হতো। থানার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছিল। সেই মতো এই কাজের শিলান্যাস করা হল।



