Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪ জন

হবিবপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪ জন
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা হবিবপুর: মালদহের হবিবপুরে জুয়ার ঠেক থেকে গ্রেপ্তার তৃণমূলের মঙ্গলপুরা অঞ্চল সভাপতি মিঠুন মণ্ডল সহ চারজন। বাকিরা হল চঞ্চল রায়, মানিক বর্মন  ও জনক মণ্ডল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে চার হাজার টাকার বোর্ড মানি ও তাস।
Advertisement
হবিবপুর থানার আইসি অক্ষয় পাল এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে, পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হবিবপুরের চুলকানি মোড় এলাকায় টহল দেওয়ার সময় পুলিস জানতে পারে এলাকায় আম বাগানের কাছে কয়েকজন জুয়া খেলছে। চারজনকে তাস খেলতে দেখে পুলিস জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে পারেনি। তখন তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে তাসের বান্ডিল, আধপোড়া মোমবাতি সহ ৪ হাজার ৪৯০ টাকা উদ্ধার হয়েছে। যদিও পরে ব্যক্তিগত বন্ডে মিঠুনকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিস  সূত্রে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই জুয়ার আসর চলছিল এলাকায়। তৃণমূল নেতার মদতেই বসত জুয়ার ঠেক। হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জুয়া খেলার প্রবণতা বেড়েছে বলে দাবি। সম্প্রতি গান্ধী কলোনি শ্মশানে বাউল গানের আসর বসেছিল। সেখানে লুকিয়ে জুয়ার ঠেক চালানো হচ্ছিল বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। সঙ্গে চলত মদের আসর। মদ্যপ অবস্থায় মারামারির ঘটনাও ঘটেছিল সেখানে। যদিও পরবর্তীতে আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিয়েছিল দুইপক্ষ।
সম্পর্কিত সংবাদ