Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুরে ধৃত টোটো চোর

হবিবপুরে ধৃত টোটো চোর
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: টোটোচালককে মাদক মেশানো খাবার খাইয়ে  টোটো, মোবাইল ও টাকা নিয়ে চম্পট দিতে গিয়ে বাসিন্দাদের হাতে ধরা পড়ল এক যুবক। তাকে আটকে রেখে স্থানীয়রা পুলিসকে খবর দেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের পান্নাপুকুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুলবুলচণ্ডীর কচুপুকুর এলাকায় অন্য টোটো চালকের সঙ্গে একই কায়দায় প্রতারণা করেছিল ওই যুবক।
Advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, টোটো চালক রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। সেই সুযোগে চোর টোটো নিয়ে পালাচ্ছিল। স্থানীয়দের দেখে সন্দেহ হওয়ায় তাঁরা টোটো আটকে রাখেন। জিজ্ঞাসাবাদ করার পর কথায় অসঙ্গতি পেয়ে আটকে রাখা হয় যুবককে। 
স্থানীয় নকুল বারুই জানান, টোটো চালকের নাম সুশান্ত বর্মন। ১২ মাইল এলাকায় তাঁর বাড়ি। অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মালদহ মেডিক্যালে পাঠানো হয়েছিল।  হবিবপুর থানার পুলিস যুবককে আটক করে তদন্ত করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ