সংবাদদাতা, হবিবপুর: সাজানো ঘটনা। হবিবপুর ব্লকের আইহো ছাতিয়ানগাছি এলাকায় আকাশ থেকে এক, দুই, পাঁচ ও দশ টাকার কয়েন পড়ার ঘটনা পরিকল্পনা করেই করা হচ্ছে। বুধবার সকালে বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছিল জেলা বিজ্ঞান মঞ্চের সদস্যদের এক প্রতিনিধি দল। তাঁরা জানান, এটি অলৌকিক ঘটনা নয়। উপর থেকে কয়েন পড়তে কেউ দেখেননি। এলাকার কেউ মজা করার জন্যেই হয়তো এসব করছেন। মঞ্চের জেলা সম্পাদক সুনীল দাস বলেন, উপর থেকে কয়েন পড়ার বিষয়টি পুরোটাই সাজানো। ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি। স্থানীয় কয়েকজন ঘটনায় জড়িত রয়েছে বলে অনুমান।
Advertisement
স্থানীয় সূত্রে খবর,গত সোমবার সন্ধ্যা থেকেই খুচরো ১,২,৫ ও ১০ টাকার কয়েন ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল রাস্তার ধারের এক ফাঁকা জায়গায়। ঘটনা নজরে আসতেই শিশুরা সেগুলি কুড়োতে ব্যস্ত হয়ে পড়ে।
পরের দিন সকালে একই ঘটনা নজরে আসে বাসিন্দাদের। এক শিশু কয়েন কুড়োতে গিয়ে হঠাৎ করে ২০০ টাকার একটি নোট খুঁজে পায় সেখানে। বুধবার দুপুর তিনটে নাগাদ আবার পাঁচ ও দশ টাকার কয়েন পড়ার বিষয়টি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
হবিবপুরের বিডিও মনোজিৎ কাঞ্জিলাল বলেন, পুলিস তদন্ত শুরু করেছে। এলাকায় পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।