নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হবু বরের সঙ্গে ফোনে ঝগড়া। আত্মঘাতী কলেজের প্রথমবর্ষের ছাত্রী। ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ছাত্রী আত্মহত্যা করেছেন বলে পুলিস জানিয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কাদোবাড়ির ভোটেরবাড়ি এলাকায়।
Advertisement
মৃতার নাম দীপ্তি রায় (২০)। পি ডি উইমেন্স কলেজের পড়ুয়া ছিলেন। সম্প্রতি ঘুঘুডাঙার এক যুবকের সম্পর্ক তৈরি হয়। বিয়েও পাকা হয়ে গিয়েছিল। ২০ ডিসেম্বর ফাইনাল রেজিস্ট্রি হওয়ার কথা ছিল। তারই আগে শনিবার দুপুরে ওই যুবকের সঙ্গে ফোনে তুমুল ঝগড়া হয় ছাত্রীর। বাড়িতে আছাড় মেরে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন তরুণী। তারপরই আত্মঘাতী হন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। মা ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। বাবা ও দাদা আবাসের ঘরের জন্য গিয়েছিলেন পঞ্চায়েত অফিসে। ফিরে এসে তাঁরা দেখেন, দীপ্তি ফাঁস দিয়ে ঝুলছে। উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। রবিবার মর্গে ছাত্রীর দেহের ময়নাতদন্ত হয়। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নামা হয়েছে।
বোনের দেহ নিতে রবিবার মর্গে এসেছিলেন দাদা বিপুল রায়। বলেন, যার সঙ্গে বোনের বিয়ে ঠিক হয়েছিল, আমাদের বাড়িতে আসা-যাওয়া ছিল তার। কী কারণে যে বোনের সঙ্গে তার ফোনে ঝামেলা, বুঝতে পারছি না।
বোনের দেহ নিতে রবিবার মর্গে এসেছিলেন দাদা বিপুল রায়। বলেন, যার সঙ্গে বোনের বিয়ে ঠিক হয়েছিল, আমাদের বাড়িতে আসা-যাওয়া ছিল তার। কী কারণে যে বোনের সঙ্গে তার ফোনে ঝামেলা, বুঝতে পারছি না।



