Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৫ জুনের মধ্যে হকার্স কর্নারের দোকান ছাড়তে হবে, মাইকিং

আরামবাগ শহরে গৌরহাটি মোড় এলাকায় বিবেকানন্দ হকার্স কর্নারের দোকান ঘর খালি করতে মাইকিং করল মহকুমা প্রশাসন।

২৫ জুনের মধ্যে হকার্স কর্নারের দোকান ছাড়তে হবে, মাইকিং
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ শহরে গৌরহাটি মোড় এলাকায় বিবেকানন্দ হকার্স কর্নারের দোকান ঘর খালি করতে মাইকিং করল মহকুমা প্রশাসন। শুক্রবার টোটোয় করে মাইকিং হয়। তাতে আগামী ২৫ জুনের মধ্যে ব্যবসায়ীদের দোকানঘর ছেড়ে দিতে বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।  প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌরহাটি মোড়ের বিবেকানন্দ হকার্স কর্নারের জমি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। এব্যাপারে আদালত একাধিক নির্দেশ দিয়েছে। তার ভিত্তিতে সম্প্রতি প্রশাসনের তরফে সংশ্লিষ্ট হকার্স কর্নার খালি করার নোটিস দেওয়া হয়। এদিন মাইকিং করেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়। সেখানে প্রায় ২৩টি স্টল রয়েছে।  বিবেকানন্দ হকার্স কর্নারের ব্যবসায়ী বিধান বিশ্বাস, কিরণময় মাল বলেন, বাম আমলে ২০০৭-’০৮ সালে আমরা পুরসভার কাছ থেকে দোকানঘর কিনেছিলাম। পরে আরামবাগ পুরসভাকে দোকান ঘরের জন্য ভাড়াও দিয়েছি। কিন্তু, সম্প্রতি হাইকোর্টে মামলা হলে প্রশাসন দোকান ঘর খালি করে দিতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় আমরা খুব চিন্তায় পড়েছি। এই দোকান থেকেই আমাদের সংসার চলে। প্রশাসন আমাদের পুনর্বাসনের বিষয়টি মানবিকতার সঙ্গে দেখুক। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, বাম আমলে ওই হকার্স কর্নার হয়েছিল। আমরা ব্যবসায়ীদের আইনি সহায়তা নেওয়ার জন্য বলেছি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ