হাসিনার ফেরা ও প্রত্যর্পণের অরজি পৃথক বিষয়: নয়াদিল্লি
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণের জন্য ঢাকার  আবেদন- দু’টি পৃথক বিষয়। বুধবার এমনটাই জানাল ভারতের বিদেশ মন্ত্রক। হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আবেদনটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

Advertisement

সম্প্রতি সংবাদমাধ্যমে হাসিনার বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়েছিল, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে তিনি দেশে ফিরতে চান। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে রয়েছেন তিনি। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে ফেরার ব্যবস্থাও চেয়েছেন বলে খবর। বুধবার এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের আবেদনটি প্রতিষ্ঠিত আইনি কাঠামো মেনেই খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। একইসঙ্গে তিনি বলেন, কেউ স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে আলাদা বিষয়। তা হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যেকার ব্যাপার।