Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রধানমন্ত্রী হিসেবে দ্রুত বাংলাদেশে ফিরবেন হাসিনা: আওয়ামি লিগ

প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হয়েই তিনি দেশে ফিরবেন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকায় আওয়ামি লিগের সহ সভাপতি রাব্বি আলম।

প্রধানমন্ত্রী হিসেবে দ্রুত বাংলাদেশে ফিরবেন হাসিনা: আওয়ামি লিগ
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হয়েই তিনি দেশে ফিরবেন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকায় আওয়ামি লিগের সহ সভাপতি রাব্বি আলম। পাশাপাশি মুজিব-কন্যাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদও দিয়েছেন তিনি। তাঁর  কথায়, সম্প্রতি বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্মকে দায়ী করা ঠিক হবে না। হাসিনাকে উৎখাত করতেই তাঁদেরকে ভুলপথে চালিত করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, তিনি যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। রাব্বি মনে করেন, দ্রুত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন শেখ হাসিনা। দেশে এখন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছে। সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হতেই পারে। উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে হাসিনা ভারতে রয়েছেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ