Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দ্রীয় বাহিনী কি আটকাতে পেরেছে? এবারও নজরবন্দি করলে বেরব, নলহাটির সভা থেকে হুঙ্কার অনুব্রতর

‘কেন্দ্রীয় বাহিনী ঘরে ঘরে দিয়ে দিক। আজীবন কেন্দ্রীয় বাহিনী দেখে আসছি

কেন্দ্রীয় বাহিনী কি আটকাতে পেরেছে? এবারও নজরবন্দি করলে বেরব, নলহাটির সভা থেকে হুঙ্কার অনুব্রতর
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: ‘কেন্দ্রীয় বাহিনী ঘরে ঘরে দিয়ে দিক। আজীবন কেন্দ্রীয় বাহিনী দেখে আসছি। আমাকেও তো প্রত্যেকবার নজরবন্দি করে। কিন্তু আটকাতে কি পেরেছে। বুথে সুন্দর ফুল সাজিয়ে রাখব। মেরা জবান, মেরা শাসন হ্যায়। এবারও নজরবন্দি করলে আমি বেরব।’ নলহাটিতে সভা শেষে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে বিজেপিকে তিনি ‘অমানুষ’ বলে কটাক্ষ করেন। 

Advertisement


বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ব্লক ভিত্তিক সভা শুরু করেছিলেন অনুব্রত মণ্ডল। মাঝে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় তা বন্ধ ছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দিন বাকি ব্লকগুলিতে ফের সভা শুরু করেছেন তিনি। এদিন সভা ছিল নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল মাঠে। বক্তব্যের শুরুতেই তিনি বিজেপি নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। বলেন, ভেবেছিল এসআইআর করে মসুলিমকে ধূলিসাৎ করে দেবে। কিন্তু পারলে না তো বাংলা থেকে মুসলিম তাড়াতে। বিজেপি তাড়াতে পারবে না, চ্যালেঞ্জ করছি। তোমরা এসআইআর করেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলে। কিন্তু পারলে না। সামনে থাকা মাজার ও নলাটেশ্বরী মন্দিরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই নলহাটি কেন্দ্রে যিনি প্রার্থী হবেন তিনি ৫০-৬০ হাজার ভোটে জয়ী হবেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। তিনিও মানুষকে ঠকিয়ে কোনো কাজ করেন না। লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বেড়েছে। যুবসাথী প্রকল্পের মাধ্যমে যুবসমাজ মাস প্রতি ১৫০০ টাকা করে পাবেন। খেতমজুর ভাইরা বছরে ৪ হাজার টাকা পাবেন। কিন্তু বিজেপি মানুষকে শুধু বঞ্চনা করে গেল। একশো দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা, বন্ধ করে দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কোনো প্রকল্পই তিনি বন্ধ করেননি। উল্টে নতুন নতুন প্রকল্প চালু করে গরিব, মেহেনতি মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। বিজেপিকে আক্রমণ করে বলেন, হিন্দু, মুসলিম উভয়ের রক্তের রঙ লাল। তাহলে কেন আলাদা করার চেষ্টা চলছে। উপরওয়ালা এদের বুদ্ধি দাও। এরা মানুষ নয়, অমানুষ। মানুষ হলে এভাবে নির্যাতন করত না। তুমি তো বহু রাজ্যে ক্ষমতায় রয়েছ। কিন্তু সেখানে কি মানুষের কল্যাণে ৯৭টি প্রকল্প আছে? তোমরা সাধারণ মানুষের কথা চিন্তা করো না। তোমরা শুধু মানুষের মধ্যে ভেদাভেদ করতে জানো।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ