সেরা একাদশে নেই হ্যারি কেন
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হফডর্প: দীর্ঘ আড়াই দশক পর কোনো ব্রিটিশ ফুটবলার হিসাবে ব্যালন ডি’ওর জেতেন হ্যারি কেন। কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, লায়োনেল মেসিদের পিছনে ফেলে ফরাসি ফুটবল ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ইংল্যান্ড অধিনায়ক। অথচ ফিফপ্রো’র (আন্তর্জাতিক পেশাদার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন) বিচারে সেরা একাদশে জায়গা পেলেন না হ্যারি কেন। মঙ্গলবার পুরুষ ও মহিলা বিভাগে সেরা একদাশের তালিকা প্রকাশ করে তারা। সেখানে কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, রড্রি, আর্লিং হালান্ড, জুড বেলিংহ্যাম, আচরাফ হাকিমির পাশাপাশি জায়গা পেয়েছেন লায়োনেল মেসি। তবে সেই তালিকায় হ্যারি কেনের নাম না দেখে অনেকেই অবাক। তাই ব্যালন ডি’ওরের স্বচ্ছতা নিয়ে ফের উঠল প্রশ্ন। উল্লেখ্য, বিশ্বের ৭৩টি দেশের মোট ১৯,৮০৬ জন পেশাদার ফুটবলারের ভোটের নিরিখে ফিফপ্রো’র সেরা একাদশ নির্বাচিত করা হয়।

Advertisement