কলম্বো: শ্রীলঙ্কায় আয়োজিত মহিলাদের ত্রিদেশীয় সিরিজে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ভারত। বুধবার কলম্বোয় প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছেন হরমনপ্রীত কাউররা। ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্য স্মৃতি মান্ধানাদের। শেষ ম্যাচে ভারতীয় দল শ্রীলঙ্কার কাছে হেরেছে। ফলে এই মুহূর্তে দুই দল ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্টে দাঁড়িয়ে। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষস্থানে দীপ্তি শর্মারা। প্রোটিয়ারা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তাদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।



