Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হরমনপ্রীতদের পাখির চোখ এবার হকি বিশ্বকাপ

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে হকি বিশ্বকাপের টিকিট অর্জন করেছে ভারত।

হরমনপ্রীতদের পাখির চোখ এবার হকি বিশ্বকাপ
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে হকি বিশ্বকাপের টিকিট অর্জন করেছে ভারত। ক্রেগ ফুলটনের দলকে নিয়ে আরও একবার স্বপ্ন দেখা শুরু। অধিনায়ক হরমনপ্রীতের মন্তব্য, ‘এই আত্মবিশ্বাস আগামী বিশ্বকাপের পাথেয়।’ দিলপ্রীত, সুখজিৎ, অভিষেকরাও উচ্ছ্বসিত। তাঁদের ফোকাসেও শুধুই বিশ্বকাপ। উল্লেখ্য, ১৯৭৫ সালে বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর দীর্ঘদিন সাফল্য অধরা। ফুলটনের দল এবার স্বপ্ন দেখাচ্ছে। ভারতের কোচের মন্তব্য, ‘টিম স্পিরিটের জয়। যে কোনও প্রতিপক্ষের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’

Advertisement

রাজগিরে আয়োজিত এশিয়া কাপেই দাপট দেখেয়েছে ভারত। সুপার ফোরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে  ড্র করে  ফুলটন ব্রিগেড। তবে মালয়েশিয়া, জাপন, চীনের বিরুদ্ধে কার্যত রোলার চালায় দল। বিশেষ করে মালয়েশিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন টুর্নামেন্টের অন্যতম সেরা। খেতাবি লড়াইতে কোরিয়াকে দাঁড়াতেই দেয়নি দল। মাঝমাঠে বিবেক প্রসাদ, মনপ্রীত, সুখজিৎরা ভরসা দিয়েছেন। অভিজ্ঞ জারমানপ্রীত সিংয়ের উপর আস্থা রাখাই যায়। পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদের ক্ষেত্রেও হরমনপ্রীতরা সফল। পাশাপাশি কোচ ফুলটনের কথাও উল্লেখ করতে হয়। কঠিন সময়ে ভারতীয় হকির হাল ধরেছেন তিনি। প্যারিসে পদক জয় তাঁর কোচিংয়েই। সবচেয়ে বড় কথা, ভারতের পরিচিত আক্রমণাত্মক হকি ফিরিয়ে এনেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ