Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতে আরও সস্তা হার্লে বাইক থেকে বুরবোঁ হুইস্কি, ক্যালিফোর্নিয়ান ওয়াইন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা কর চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। তারপরই শুল্কের হার একধাপ কমিয়েছে ভারত। এবার আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক মেরামত করতে ফের একই পদক্ষেপ নেওয়ার চর্চা তুঙ্গে।

ভারতে আরও সস্তা হার্লে বাইক থেকে বুরবোঁ হুইস্কি, ক্যালিফোর্নিয়ান ওয়াইন!
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা কর চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। তারপরই শুল্কের হার একধাপ কমিয়েছে ভারত। এবার আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক মেরামত করতে ফের একই পদক্ষেপ নেওয়ার চর্চা তুঙ্গে। জল্পনা সত্যি হলে, একধাক্কায় আরও কমবে হার্লে ডেভিডসন বাইক, বুরবোঁ হুইস্কি, ক্যালিফোর্নিয়ান ওয়াইনের দাম! সূত্র মারফত এমনই খবর মিলেছে। 

Advertisement

কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই হার্লে ডেভিডসন বাইকের উপর আমদানি শুল্ক ৫০ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। এই গাড়ির দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে আনতে আরও একদফা শুল্ক কমানো হতে পারে। এব্যাপারে আলোচনা চলছে। একইভাবে বুরবোঁ হুইস্কির উপর আমদানি শুল্ক একধাক্কায় ৫০ শতাংশ কমিয়েছে মোদি সরকার। ১৫০ শতাংশ থেকে কমিয়ে তা ১০০ শতাংশ করা হয়েছে। ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করতে করের হার আরও কমানো হতে পারে। এখানেই শেষ নয়, জানা গিয়েছে, আমেরিকা থেকে আমদানি করা ওষুধ ও রাসায়নিকেও অতিরিক্ত শুল্ক ছাড় নিয়েও আলোচনা চলছে। 
তথ্যভিজ্ঞ মহলের মতে, ভারতে ওষুধের ব্যবসা বাড়ছে। সেই বাজার ধরতে তৎপর আমেরিকা। তাই বাড়তি সুবিধা চাইছে ট্রাম্প প্রশাসন। সম্মানজনক শর্তেই তাতে সায় দেওয়ার পক্ষপাতি ভারত। তাই দু’পক্ষই মেপে পা ফেলছে। এদিকে, ট্রাম্পের পাল্টা শুল্কের হুঁশিয়ারির আবহেই বুধবার ভারত ও মার্কিন আধিকারিকদের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি তিনদিনের আলোচনা শুরু হল। মঙ্গলবারই দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত মার্কিন সহকারি বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন একটি দল ভারতে পৌঁছছে। দ্বিপাক্ষিক বৈঠকে যে সময় সামগ্রী ও ক্ষেত্রে শুল্ক পর্যালোচনা প্রয়োজন, তার তালিকা বিনিময় হবে বলে জানা গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ