Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

হরিহরণের গজল সন্ধ্যা

পঞ্চাশ বছর আগে গজলের মাধ্যমেই হাতেখড়ি শিল্পী হরিহরণের। পরবর্তীতে ভারতের নানা ভাষায় ছায়াছবির গানে জনপ্রিয় হন তিনি।

হরিহরণের গজল সন্ধ্যা
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• পঞ্চাশ বছর আগে গজলের মাধ্যমেই হাতেখড়ি শিল্পী হরিহরণের। পরবর্তীতে ভারতের নানা ভাষায় ছায়াছবির গানে জনপ্রিয় হন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার, পদ্মশ্রী। এবার হরিহরণের একক গজল সন্ধ্যার সাক্ষী থাকতে চলেছে কলকাতা। ‘উস্তাদ-এ-গজল’ আয়োজিত হতে চলেছে আগামী ২০ জুন। বেঙ্গল ওয়েব সলিউশনের উদ্যোগে নজরুল মঞ্চে আয়োজিত হবে এই অনুষ্ঠান। ভারতীয় সংগীতের এক স্বতন্ত্র ঘরানা গজল।  তিরিশের বেশি গজল অ্যালবাম রয়েছে হরিহরণের। একক গজল সন্ধ্যা প্রসঙ্গে শিল্পী বলেন, ‘কলকাতা সংগীতের শহর। এখানে বারবার ফিরে এসে গান পরিবেশন করতে ভালো লাগে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ