Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিযায়ী শ্রমিকদের হেনস্তা: ২০০ সভা ও মিছিল করবে কেশপুর ব্লক তৃণমূল

পরিযায়ী শ্রমিকদের হেনস্তা: ২০০ সভা ও মিছিল করবে কেশপুর ব্লক তৃণমূল
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বাংলা ভাষায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের হেনস্তার শিকার হতে হচ্ছে। তাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নামছে কেশপুর ব্লক তৃণমূল নেতৃত্ব। কেশপুর ব্লকজুড়ে প্রায় ২০০ মিছিল-পথসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেশপুরে ব্লকের প্রথম সারির নেতারা বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই প্রমুখ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২৭ জুলাই থেকে ব্লক তৃণমূলের উদ্যোগে মিছিল শুরু হবে। আগামী বিধানসভা ভোট পর্যন্ত তা চলবে। প্রতিটি বুথ এলাকায় এই কর্মসূচি পালন হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের প্রতিটি কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অক্ষরে অক্ষরে পালন হবে। ব্লকের পরিযায়ী শ্রমিকরা খুবই সমস্যায় পড়েছেন। প্রশাসনের তরফে তাঁদের সহযোগিতা করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের পাশে সর্বদা থাকব।জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক বলেন, কেশপুর দেখাবে বিক্ষোভ কাকে বলে। বিজেপির বঞ্চনার শিকার গোটা রাজ্যের মানুষ। মানুষ একসময় সিপিএমের অত্যাচার দেখেছে। এখন বিজেপির অত্যাচার চলছে। প্রসঙ্গত, কেশপুর ব্লকের বহু মানুষ ভিনরাজ্যে কাজ করে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। ২১ জুলাইয়ের সভা থেকে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর নির্দেশ অনুসারেই বাংলা ভাষা রক্ষার দাবিকে সামনে রেখে ময়দানে নামছে কেশপুর ব্লক তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন, ৮২টি বুথ এলাকায় মিটিং, মিছিল হবে। দলের নির্দেশ মেনে এগিয়ে চলার বার্তা দেওয়া হয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ