নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হারের গেরো থেকে বেরতে ব্যর্থ মহমেডান স্পোর্টিং। বুধবার ইন্ডিয়ান ফুটবল লিগে (আই লিগ) ঘরের মাঠ কিশোরভারতী স্টেডিয়ামে রাজস্থান ইউনাইটেডের কাছে ৪ গোল হজম করল সাঈদ রামনের ছেলেরা। ম্যাচে প্রথমার্ধে লড়াই চালালেও, দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে তারা। রাজস্থানের চার গোলদাতা যথাক্রমে আদ্রিয়ান ক্যাসেলানো, ব্রিজেশ গিরি, জুদা গার্সিয়া ও তোমো শিমরে। এই হারের ফলে লিগ তালিকায় সবার শেষেই রইল রেড রোডের ক্লাবটি। ফলে আরও একবার অনবমনের খাড়া ঝুলছে তাদের কপালে। উল্লেখ্য, ইনভেস্টর না থাকায় আর্থিক সমস্যায় জেরবার মহমেডান স্পোর্টিং। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কিশোরভারতী স্টেডিয়াম বিন্যামূল্যে ব্যবহার করতে পারছেন সাদা-কালো কর্তারা।



