Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য উশুতে সোনা মাথাভাঙার হানিফা খাতুনের

রাজ্য উশুতে সোনা মাথাভাঙার হানিফা খাতুনের
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উশু প্রতিযোগিতায় ৬০ কেজি বিভাগে সোনা পেয়েছে মাথাভাঙার হানিফা খাতুন। সে এবার খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মাথাভাঙা-১ ব্লকের কুর্শামারি গ্রামপঞ্চায়েতের বড়খলিসামারি গ্রামে হানিফার বাড়ি। তাঁর বাবা আইনুল মিয়াঁ জমিতে কৃষিকাজ করেন। দাদা টোটো চালান। সে জানায়, সপ্তাহে দু’দিন মাথাভাঙা ও দু’দিন শীতলকুচির ডাকঘরায় প্রশিক্ষণ নেয়।

Advertisement

ধরলা নদীর পার ঘেঁষে হানিফাদের বাড়ি। বর্ষায় নদী ফুলেফেঁপে উঠলে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয় তাঁদের। হানিফার মা মাজেদা বিবি বলেন, একমাত্র মেয়ে। আমরা সামান্য জমিতে কৃষিকাজ করি। অভাব-অনটনের সংসারেও মেয়েকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। আমরা আপ্রাণ চেষ্টা করছি মেয়ে ভালো কিছু করুক। মেয়ে নবম নেতাজি সুভাষ স্টেট গেমসে সফল হয়েছে। জাতীয়স্তরের প্রতিযোগিতায় সফল হবে আরও ভালো প্রশিক্ষণ পেলে। গ্রামের মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারাও। বড়খলিসামারির বাসিন্দা আলমগীর আলম বলেন, আমাদের গ্রামের মেয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এটা গর্বের। খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক তথা কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, অভাব-অনটনের মধ্যেও হানিফা সফল হয়েছে। আমি ওই ছাত্রীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাব। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ