Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোদপুরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

গতকাল, শনিবার রাতে সোদপুরের মহেন্দ্রনগর এলাকায় বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিস জানিয়েছে, তাঁদের নাম শেখর সামন্ত (৬৫) ও মনিকা সামন্ত(৬০)।

সোদপুরে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: গতকাল, শনিবার রাতে সোদপুরের মহেন্দ্রনগর এলাকায় বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিস জানিয়েছে, তাঁদের নাম শেখর সামন্ত (৬৫) ও মনিকা সামন্ত(৬০)। ঘোলা থানার পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিস জানিয়েছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনও ধরণের মানসিক অবসাদ ছিল কী না তা জানতে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখরবাবু তাঁর স্ত্রীর সঙ্গে ওই বাড়িতে একাই থাকতেন। বেশ কয়েক বছর আগে তাঁদের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় তাঁদের পরিচিতরা বার বার ফোন করলেও যোগাযোগ করতে পারেনি। এরপর রাতেই এক আত্মীয় তাঁদের বাড়িতে আসেন। ঘর অন্ধকার দেখে তাঁর সন্দেহ হয়। শেষে জানলা দিয়ে লাইট জ্বালিয়ে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর ঘোলা থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এক পুলিস আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর নেপথ্যে মানসিক অবসাদ, অশান্তি কিংবা অন্য কোনও রহস্য রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ