Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে তাঁতবস্ত্র মেলা সেপ্টেম্বরে

প্রথমবার মালদহ জেলায় তাঁতবস্ত্র মেলা হতে চলেছে। পুজোর মুখে সেপ্টেম্বরে মেলা আয়োজিত হবে। মালদহের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা থেকেও তাঁতশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করবেন বলে প্রশাসন জানিয়েছে।

মালদহে তাঁতবস্ত্র মেলা সেপ্টেম্বরে
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রথমবার মালদহ জেলায় তাঁতবস্ত্র মেলা হতে চলেছে। পুজোর মুখে সেপ্টেম্বরে মেলা আয়োজিত হবে। মালদহের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা থেকেও তাঁতশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করবেন বলে প্রশাসন জানিয়েছে। শুক্রবার তাঁতবস্ত্র মেলার প্রথম প্রস্তুতি বৈঠক করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, পুজোর আগে মুখ্যমন্ত্রী মালদহ জেলাকে বিশেষ উপহার দিতে চলেছেন। মালদহে এই প্রথম তাঁতবস্ত্র নিয়ে বড় মেলা হবে। মেলা প্রাঙ্গণ হিসেবে মালদহ কলেজ মাঠকেই চিহ্নিত করা হয়েছে এদিনের বৈঠকে। সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে মেলা শুরু হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাত দিনের ওই মেলায় ৪০টি স্টল থাকবে। আম উৎপাদনের পাশাপাশি তাঁতশিল্পেও একটা সময় নাম করেছিল মালদহ জেলা। বিশেষ করে জেলার পুরাতন মালদহে তাঁতশিল্পের বেশ রমরমা ছিল। পরবর্তী সময়ে নানা কারণে  মালদহের তাঁতশিল্প তার জৌলুস হারায়। তবে মালদহের রেশম শিল্প এখন চাঙ্গা হচ্ছে। সম্প্রতি মালদহের রেশম জিআই ট্যাগ পেয়েছে। তাঁতবস্ত্র মেলায় সিল্ক, খাদি সহ মালদহের নিজস্ব হস্তশিল্পেরও স্টল থাকবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ