নিজস্ব প্রতিনিধি, বারাসত: ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় কীভাবে কোনও বিপর্যয়ের মোকাবিলা করা যাবে। এমনকী বিপর্যস্ত এলাকার ছবি বা ভিডিও কীভাবে রেডিও তরঙ্গের মাধ্যমে পাঠানো যায়, তা নিয়ে বিশেষ কর্মশালা চলছে মধ্যমগ্রামের গঙ্গানগরে। হ্যাম রেডিওর উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির চলবে সোমবার পর্যন্ত। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা সহ হাওড়া এবং হুগলি জেলার বিভিন্ন স্কুলের শতাধিক পড়ুয়াকে কর্মশালায় অংশ নিয়েছে। কর্মশালায় রয়েছেন ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগবিশ্বাস, ইন্ডিয়ান অ্যাকাডেমি অব কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষে শ্রয়ণ মণ্ডল প্রমুখ। অম্বরীশবাবু বলেন, বিপর্যয়ের সময়ে কীভাবে অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে কাজ চালানো হয়, তাও দেখানো হচ্ছে পড়ুয়াদের। নিজস্ব চিত্র



