Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপর্যয় মোকাবিলায় হ্যাম রেডিয়োর প্রশিক্ষণ শিবির

বিপর্যয় মোকাবিলায় যুবসমাজকে দক্ষ করতে মধ্যমগ্রামের গঙ্গানগরে আয়োজিত হল পাঁচদিনের বিশেষ আবাসিক কর্মশালা।

বিপর্যয় মোকাবিলায় হ্যাম রেডিয়োর প্রশিক্ষণ শিবির
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিপর্যয় মোকাবিলায় যুবসমাজকে দক্ষ করতে মধ্যমগ্রামের গঙ্গানগরে আয়োজিত হল পাঁচদিনের বিশেষ আবাসিক কর্মশালা। ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মশালার বিষয় ছিল ‘বিপর্যয় মোকাবিলায় হ্যাম রেডিও ও যুবসমাজ’। এতে রাজ্যের ১৪টি জেলার মোট ১২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত থাকছেন ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। এছাড়া ইন্ডিয়ান অ্যাকাডেমি অব কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সুমিত ঘোষ ও সুদীপ দেবসহ অন্যান্য বিশেষজ্ঞ প্রশিক্ষণ প্রদান করেন। সেখানে দেখানো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিপর্যয়ের সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কীভাবে দ্রুত অস্থায়ী হ্যাম রেডিও স্টেশন গড়ে তুলতে হয়। পাশাপাশি, বার্তা আদান-প্রদান, রেডিয়ো তরঙ্গের মাধ্যমে ছবি ও ভিডিয়ো পাঠানোর আধুনিক পদ্ধতিও হাতে-কলমে শেখানো হচ্ছে সেখানে। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজকদের তরফে অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘আগামী দিনে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের হ্যাম রেডিও পরীক্ষায় অংশগ্রহণের জন্যও প্রশিক্ষণ দেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ। বিপর্যয়ের সময়ে প্রশিক্ষিত এই তরুণরাই মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ