Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রচার থামিয়ে রক্ত দেওয়াতে ছুটলেন তেহট্টের বাম প্রার্থী

প্রচার থামিয়ে এসএফআইয়ের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে এক আশঙ্কাজনক রোগীকে রক্ত দিতে ছুটলেন তেহট্টের সিপিএম প্রার্থী সুবোধ বিশ্বাস।

প্রচার থামিয়ে রক্ত দেওয়াতে ছুটলেন তেহট্টের বাম প্রার্থী
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট: প্রচার থামিয়ে এসএফআইয়ের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে এক আশঙ্কাজনক রোগীকে রক্ত দিতে ছুটলেন তেহট্টের সিপিএম প্রার্থী সুবোধ বিশ্বাস। তিনি দাঁড়িয়ে থেকে এসএফআইয়ের জেলা সভাপতি সমীর সরকারকে রক্ত দিতে বলেন। রক্ত পেয়ে চিন্তামুক্ত রোগীর পরিবার। রোগীর পরিবার সুত্রে জানা গিয়েছে, বেতাই লালবাজারের বাসিন্দা ৮২ বছরের নারায়ণচন্দ্র কাপাসিয়া রক্তাল্পতার জন্য তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন। তাঁর রক্তের গ্রুপ বি পজিটিভ। তাঁকে জরুরি ভিত্তিতে এক বোতল রক্ত দিতে হবে। হাসপাতালে রক্ত নেই। সারাদিন তাঁর স্ত্রী ৭৫ বছরের গৃত কাপাসিয়া রক্তের জন্য হন্যে হয়ে ঘুরেছেন। তেহট্টের সিপিএম প্রার্থী সুবোধ বিশ্বাস এই খবর পান, তখন তিনি প্রচার করছিলেন করিমপুর-২ ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে। তাঁর সঙ্গে ছিলেন সমীর। তাঁর রক্তের গ্রুপ বি পজিটিভ। এই কথা শুনেই সুবোধবাবু প্রচার থামিয়ে সমীরকে সঙ্গে করে উপস্থিত হন তেহট্ট মহকুমা হাসপাতালে। সমীর ওই বৃদ্ধকে রক্ত দান করেন। ওই বৃদ্ধের স্ত্রী বলেন, ওঁর জন্য আজ স্বামীর রক্ত জোগাড় হল। ওঁকে আশীর্বাদ করি, উনি যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারেন। সুবোধবাবু বলেন, যখন শুনলাম বি পজিটিভ রক্ত দরকার। আমি জানি সমীরের গ্রুপ বি পজিটিভ। কিছু না ভেবে প্রচার থামিয়ে ওকে সঙ্গে করে তেহট্ট মহকুমা হাসপাতালে চলে এলাম। প্রচার পরে হবে, আগে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানো কর্তব্য। ভালো লাগছে যে ওই বৃদ্ধ রক্ত পেয়েছেন। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ