Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী মঙ্গলবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা

১ জুলাই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনটি দেশজুড়ে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে আগামী মঙ্গলবার দু’টি ছাড়া রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী মঙ্গলবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা
  • ২৫ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

কলকাতা: ১ জুলাই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনটি দেশজুড়ে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে আগামী মঙ্গলবার দু’টি ছাড়া রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। আজ, বুধবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১ জুলাই চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটি রাজ্যে অর্ধদিবস ছুটি থাকে। এবছরও দিনটি পালন করা হবে। ওই দিন রাজ্য সরকারের অধীনস্ত সমস্ত দপ্তর অর্ধদিবস ছুটি থাকবে। অর্থাৎ, সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত কাজ চলবে। দুপুর ২টোর পর ছুটি হয়ে যাবে। এক্ষেত্রে ব্যতিক্রম হল কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস-এর দপ্তর এবং কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ-এর দপ্তর। এ ছাড়া রাজ্য সরকারের অধীন সকল অফিস মঙ্গলবার অর্ধদিবস ছুটি থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ