নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারাকপুরে ধুন্ধুমার। মঙ্গলবার এখানে ঘরোয়া লিগের ম্যাচে মাঠে নেমেছিল খিদিরপুর স্পোর্টিং ক্লাব ও রেলওয়ে এফসি। ম্যাচটি ৫-২ ব্যবধানে জেতে অফিস দলটি। তবে এই ম্যাচে আলোচনার বিষয় ছয়টি লাল কার্ড। খিদিরপুরের চার ও রেলওয়ের দুই ফুটবলারকে মার্চিং অর্ডার দেওয়া হয়। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মরশুম শেষ করল রেলওয়ে। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্টের সুবাদে নবম স্থানে রইল খিদিরপুর।



