Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘জামাতের প্রোডাক্ট হাদি জঙ্গি!’ দাবি ধৃত ফয়জলের, খুনের অভিযোগ অস্বীকার

বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদি খুনে বিস্ফোরক দাবি করলেন ধৃত ফয়জল করিম মাসুদ। রবিবার ধৃত ফয়জল এবং আলমগির হোসেনকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফয়জল বলেন, ‘আমি খুন করিনি।

‘জামাতের প্রোডাক্ট হাদি জঙ্গি!’ দাবি ধৃত ফয়জলের, খুনের অভিযোগ অস্বীকার
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদি খুনে বিস্ফোরক দাবি করলেন ধৃত ফয়জল করিম মাসুদ। রবিবার ধৃত ফয়জল এবং আলমগির হোসেনকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফয়জল বলেন, ‘আমি খুন করিনি। আমি ওসব কাজের সঙ্গে জড়িত নই। জামাত-বিএনপির একটা চাল হতে পারে!’ এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, ‘এই যে আপনারা হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি হাদি করছে, হাদি অ্যাকচুয়েলি জামাতের প্রোডাক্ট। ও তো একটা জঙ্গি!’

Advertisement

তাহলে কে খুন করল? উত্তরে তিনি বলেন, ‘আমি খুন করিনি’। সিসি ক্যামেরার ফুটেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে গুলি চালাতে দেখা যায়নি।’ গুলি করল কে? প্রিজন ভ্যানে উঠতে উঠতে তিনি বলেন, ‘বিএনপির কাজ হতে পারে!’ প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর বাংলাদেশে ওসমান হাদিকে গুলি করা হয়। গত ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয় সিঙ্গাপুরের একটি হাসপাতালে। ওই খুনের ঘটনায় গত ৮ মার্চ বনগাঁ-বাগদা রোড থেকে ফয়জল করিম মাসুদ এবং আলমগির হোসেনকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। তাঁরা দুজন সীমান্ত পেরিয়ে মেঘালয় হয়ে এখানে এসেছিলেন। ১৪ দিনের জেল হেফাজত শেষে রবিবার বিধাননগর মহকুমা আদালতে তাঁদের দুজনকেই পেশ করা হয়। আদালতেও তাঁরা দাবি করেন, তাঁরা এই খুন করেননি। তাঁরা নির্দোষ। তাঁদের দুজনকে ফের ২ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার তদন্তভার নিতে চলেছে এনআইএ।

সম্পর্কিত সংবাদ