Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হুড়ায় পিকআপ ভ্যান থেকে ১৮টি গোরু উদ্ধার, ধৃত ২

হুড়ায় পিকআপ ভ্যান থেকে ১৮টি গোরু উদ্ধার, ধৃত ২
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: গোরুবোঝাই পিকআপ ভ্যান আটক করল পুরুলিয়ার হুড়া থানার পুলিস। গাড়ি থেকে মোট ১৮টি গোরু উদ্ধার করা হয়। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। অভিযোগ, বৈধ কাগজপত্র ছিল না তাঁদের কাছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হুড়া থানার বাঁকুড়া সীমানার দোপাহাড়িয়া এলাকায় টহল দিচ্ছিল পুলিসের মোবাইল ভ্যান। তখনই ওই পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিস। ধৃতদের নাম শান্তি মণ্ডল ও শেখ আব্বাস। আব্বাস গাড়ির চালক। তার বাড়ি ওই থানারই আসরাগোড়াতে। শান্তির বাড়ি দোপাহাড়িয়ায়। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Advertisement
সম্পর্কিত সংবাদ