Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেঁড়িয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ে ধৃত যুবক

হেঁড়িয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ে ধৃত যুবক
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: খেজুরি থানার হেঁড়িয়ায় একটি আইসক্রিম কারখানার মালিকের লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল  পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বাবু খান। তার বাড়ি কলকাতার দমদমে। ধৃত যুবক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে পুলিসের দাবি। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। বুধবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে হেঁড়িয়ার আইসক্রিম কারখানার মালিক দেবীপ্রসাদ দাস ব্যাঙ্ক থেকে দেড় লক্ষ টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন। গুড়িয়াপাড়ার কাছে দুই দুষ্কৃতী দেবীপ্রসাদবাবুর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে সি সি টিভির ফুটেজ সহ অন্যান্য দিক খতিয়ে দেখে।  মঙ্গলবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এদিকে, এই ঘটনায় উত্তর ২৪পরগনার হালিশহরের এক যুবক যুক্ত রয়েছে বলে জানতে পেরেছে পুলিস। হেঁড়িয়া ফাঁড়ির ইনচার্জ শেখ আসিফউদ্দিন বলেন,  ছিনতাই হওয়া টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ