Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এইচ-১বি ভিসা পাওয়া আরও কঠিন! বছরে ১ লক্ষ ডলার করে দিতে হবে মার্কিন সংস্থাগুলিকে, নতুন নির্দেশ ট্রাম্পের

এইচ-১বি ভিসা পাওয়া আরও কঠিন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন

এইচ-১বি ভিসা পাওয়া আরও কঠিন! বছরে ১ লক্ষ ডলার করে দিতে হবে মার্কিন সংস্থাগুলিকে, নতুন নির্দেশ ট্রাম্পের
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯
Prefer us on Google

ওয়াশিংটন, ২০ সেপ্টেম্বর: এইচ-১বি ভিসা পাওয়া আরও কঠিন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। যার ফলে অ-অভিবাসীদের জন্য মার্কিন মুলুকে গিয়ে কাজ করা কঠিন হয়ে উঠল। এবার থেকে এইচ-১বি ভিসার জন্য বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিতে হবে। আর সেটা দেবে মার্কিন সংস্থাগুলি। অর্থাৎ আমেরিকার বাইরে কোনও দেশ থেকে কর্মী নিয়োগ করলেই বছরে মোটা টাকা গুণতে হবে মার্কিন সংস্থাগুলিকে। এর ফলে যেমন চাপে পড়ল মার্কিনি সংস্থাগুলি, তেমনই চিন্তা বাড়ল ভারতীয় যুবক-যুবতীদের। কারণ মার্কিন মুলুকের বেশিরভাগ টেক কোম্পানিগুলিতে কাজ করছে ভারতীয় যুবক-যুবতীরা।

Advertisement

এইচ-১বি ভিসার দৌলতেই মার্কিন সংস্থাগুলিতে রয়েছে তারা। এই ভিসার মাধ্যমেই বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করেন। এবার সেই ভিসার জন্য এত খরচ কোনও কোম্পানির পক্ষেই করা সম্ভব নয়। তাই ভারতের পাশাপাশি চীনের নবপ্রজন্মদের ক্ষেত্রেও চিন্তা বাড়ল ট্রাম্পের এই নতুন পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র মার্কিনিদের জন্যই এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। কিন্তু বহু দক্ষ কর্মী ভারত ও চীন থেকেই যায় আমেরিকাতে টেক কোম্পানিগুলিতে কাজ করতে। এমনকী মার্কিন সংস্থাগুলির প্রথম পছন্দের তালিকাতেও রয়েছে বিদেশি দক্ষ কর্মীরাই। সেই বিষয়ে এবার চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছর আমেরিকায় এইচ-১বি ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন ভারতের কর্মীরা। ভারত থেকে ৭১ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানেই আছে চীন। সেখান থেকে ১১.৭ শতাংশ ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ