Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘাটালে  

গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড ঘাটালে
 
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: সাতসকালে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল ঘাটাল থানার সওয়াই গ্রামে। রবিবার সকাল ৯টা নাগাদ সেখানকার তারক সামন্তর বাড়িতে এই অগ্নিকাণ্ডে দু’জন অল্পবিস্তর জখম হন। ঘাটাল থেকে দমকলবাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
দমকলকেন্দ্রের আধিকারিক স্বপনকুমার পাত্র বলেন, গ্যাস সিলিন্ডার লাগানোর সময় অসতর্কতায় আগুন লেগেছিল। এধরনের দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন হতে হবে। যদি আমাদের কাছে চিঠি মারফত অনুরোধ আসে, আমরা একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করতে পারি।এদিন সকালে কাজে বেরোনোর আগে তারকবাবু বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার লাগাচ্ছিলেন। সেসময় অসাবধানতাবশত সিলিন্ডার থেকে হঠাৎ আগুন লেগে যায়। এতে তারকবাবু আতঙ্কিত হয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে পড়শিরা ছুটে আসেন। স্থানীয়রা নেভানোর চেষ্টা করলেও প্রায় একঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে। পরে খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্পর্কিত সংবাদ