নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পুকুরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম কুণাল দাস(৪৫)। তাঁর বাড়ি সবং থানার কুচাইপুর এলাকায়। তিনি রান্নার কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কুণালবাবু গোয়ালতোড় থানার পিংবনী এলাকায় এক ঠিকাদার সংস্থার হয়ে রান্নার কাজ করতে এসেছিলেন। শনিবার গভীর রাতে ওই এলাকার একটি পুকুরে তিনি তলিয়ে যান। এরপর খবর পেয়ে পুলিস পুকুর থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস মৃত বলে ঘোষণা করেন। অন্য একটি ঘটনায়, রবিবার বিকেলে ক্যানেলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। তার নাম দেবনাথ মুর্মু(১৬)। বাড়ি গোয়ালতোড় থানার উখলা উপোশোল গ্রামে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে স্থানীয় ক্যানেলে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় ওই কিশোর। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



