Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

ট্রাম্পের প্রশংসায় উচ্ছ্বসিত জ্ঞানেশের এসআইআর-স্তুতি

ক’দিন আগেই ভারতের নির্বাচনি ব্যবস্থার তারিফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরে আমেরিকায় আরও কঠোর ভোটার শনাক্তকরণ পদ্ধতির পক্ষে সওয়াল করেছেন তিনি।

ট্রাম্পের প্রশংসায় উচ্ছ্বসিত জ্ঞানেশের এসআইআর-স্তুতি
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: ক’দিন আগেই ভারতের নির্বাচনি ব্যবস্থার তারিফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরে আমেরিকায় আরও কঠোর ভোটার শনাক্তকরণ পদ্ধতির পক্ষে সওয়াল করেছেন তিনি। এক্স হ্যান্ডলে ট্রাম্প লিখেছেন, ভারতের গত নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটার ছিলেন! ১ শতাংশেরও কম ভোটার ডাকযোগে ভোট দিয়েছিলেন এবং প্রত্যেক ভোটারের বৈধ সচিত্র পরিচয়পত্র থাকা আবশ্যক ছিল। মার্কিন প্রেসিডেন্টের এই প্রশংসার প্রেক্ষিতে এবার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া এল ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফে। তাঁর দাবি, এটা নির্বাচন কমিশনের এসআইআর কর্মসূচির সাফল্যের ফল। সোমবার লখনউয়ে জ্ঞানেশ কুমার বলেন, রাজ্যগুলিতে এসআইআর-এর সুষ্ঠু বাস্তবায়নের নেপথ্যে দু’টি কারণ রয়েছে। নির্বাচন কমিশনের সংকল্প ও সদিচ্ছা এবং ভোটারদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ। জ্ঞানেশ কুমার বলেছেন, আর আমরা ভোটারদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি। ঠিক এই কারণেই আজ অন্যরাও ভারতের নির্বাচন কমিশনের কাছ থেকে শেখে। নিজেদের দেশেও এমনটা করার ইচ্ছা পোষণ করে বা সংকল্প করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ