নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে বিরোধীরা সকাল থেকে নির্বাচন কমিশন অভিযান চালাচ্ছে। অন্যদিকে বিজেপির একের পর এক মুখপাত্র ও নেতা মঙ্গলবার সারাদিন ধরে দলের সদর দপ্তরে পালটা প্রচার করে দাবি করেছেন, নির্বাচন কমিশনের কোনও ভুল নেই। ৬ নং ফর্ম নিয়ে সুপ্রিম কোর্ট সোমবারই নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে। কেন ৬ নং ফর্ম বদলের সিদ্ধান্ত হল, সেটা জানতে চেয়েছে শীর্ষ আদালত। বিরোধীদের আক্রমণ, রাহুল গান্ধীর প্রশ্ন কিংবা সুপ্রিম কোর্টের নোটিস নিয়ে কমিশন একটি বিবৃতি ছাড়া বিস্তারিত কোনও মন্তব্য করেনি। কিন্তু বিজেপি অপেক্ষা করেনি। মঙ্গলবার কখনও সম্বিত পাত্র, কখনও সুধাংশু ত্রিবেদির মতো এমপি ও মুখপাত্ররা কমিশনকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যা যা অভিযোগ তোলা হচ্ছে, রাহুল গান্ধী যে নথিপত্র প্রকাশ করে প্রশ্ন করছেন, সেগুলির ভিত্তি নেই। বরং কমিশন এখনও পর্যন্ত যা যা করেছে সবই বিধিনিয়ম মেনেই করেছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি নিয়ে ৬ নং ফর্মের ফরম্যাটে কোনো বদল হয়নি বলে দাবি বিজেপির। তাদের বক্তব্য, ফর্মের সঙ্গে একটি বিশেষ ডিক্লারেশন শুধু সংযুক্ত করা হয়েছে। যা ফর্মের চরিত্র



