Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬

জ্ঞানেশ বিতর্ক: প্রশ্ন উঠলে উত্তর দিতেই হবে! মন্তব্য চিরাগের

মানুষের আস্থা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন বিতর্কে শুক্রবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক দল লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগ পাসওয়ান।

জ্ঞানেশ বিতর্ক: প্রশ্ন উঠলে উত্তর দিতেই হবে! মন্তব্য চিরাগের
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মানুষের আস্থা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন বিতর্কে শুক্রবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক দল লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগ পাসওয়ান। একইসঙ্গে নির্বাচন কমিশনে অভ্যন্তরীণ মতপার্থক্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলির অবসান ঘটাতে কমিশন, বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

Advertisement

গত বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের দাবি করা হয়। রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল, এসআইআর সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন কমিশনের দুই সদস্য সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক যোশি। যা উপেক্ষা করেই সিদ্ধান্ত নেন জ্ঞানেশ কুমার। এ প্রসঙ্গে চিরাগ পাসওয়ান বলেন, ‘নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন ওঠেছে। কমিশনের, বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরা।’ তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘বিরোধীরা কী বলছে, তা নিয়ে আমি চিন্তিত নই। রাজনীতি করাই তাদের কাজ।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে মানুষের আস্থা বজায় রাখতে হবে। ভোটপ্রক্রিয়া নিয়েই যদি মানুষের মনে সন্দেহ তৈরি হয়, তা ঠিক হবে না।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ