Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাঁতরাগাছিতে ২ গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি

রবিবার দুপুরে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গুলি চালানোর ঘটনা ঘটে

সাঁতরাগাছিতে ২ গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার দুপুরে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে গুলি চালানোর ঘটনা ঘটে। সুরজিৎ দাস নামের এক দুষ্কৃতীর ছোড়া গুলি পাল্টা গোষ্ঠীর বাপন বেরার পা ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত সুরজিৎকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত। পুলিস সূত্রে খবর, এদিন দুপুরে সাঁতরাগাছি ঝিলের পিছন দিকে একটি কারখানার কাছে দুই গোষ্ঠীর মধ্যে এলাকার দখল নিয়ে ঝামেলা হয়। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। এরমধ্যেই সুরজিৎ নামের এক যুবক বাপন বেরাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি বাপনের পা ছুঁয়ে বেরিয়ে গেলেও চামড়ার একটি অংশ ঝলসে যায়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর ঘটনাস্থলে যান সাঁতরাগাছি থানার পুলিস ও হাওড়া সিটি পুলিসের আধিকারিকরা। পুলিসের অনুমান, প্রোমোটিং ও ভেরির দখলদারিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ