Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চাষের জমিতে মিলল যুবকের মৃতদেহ

রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায়

চাষের জমিতে মিলল যুবকের মৃতদেহ
  • ৭ আগস্ট, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুন্ডা (৪০)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে তদন্তকারী দল। 

Advertisement

জানা গিয়েছে , শুক্রবার সকালে এলাকায় রাস্তার পাশে বিশ্বজিৎ মুন্ডার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের পরিবারের অভিযোগ, বিশ্বজিতের সঙ্গে দুইদিন আগে ক্লাবের মধ্যে নিত্য ও টোটন নামে দুই যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। টিভি দেখা নিয়ে তাদের মধ্যে বচসা হয়। বৃহস্পতিবার বিকেলেও তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। এলাকাবাসীর দাবি রাতে তিনজন একসঙ্গে মদ্যপানও করেছিল। এরপর আজ সকালে বৃদ্ধপাল্লা খেলার মাঠের পাশে চাষের জমি থেকে থেকে বিশ্বজিতের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পুলিশের। পরিবার ও স্থানীয়দের দাবি, মারধর করে পটল ক্ষেতের মাচার দড়ির ফাঁস দিয়ে খুন করা হয়েছে বিশ্বজিৎকে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ