Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার প্রতারণা, পারকিনসনস আক্রান্ত বৃদ্ধা খোয়ালেন ৯ লক্ষ!

মাত্র তিন মাস আগেই মৃত্যু হয়েছে স্বামীর। তার উপর তিনি পারকিনসনস রোগে আক্রান্ত। সেই সঙ্গে সুগার এবং হার্টের অসুখেও ভুগছেন।

সাইবার প্রতারণা, পারকিনসনস আক্রান্ত বৃদ্ধা খোয়ালেন ৯ লক্ষ!
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মাত্র তিন মাস আগেই মৃত্যু হয়েছে স্বামীর। তার উপর তিনি পারকিনসনস রোগে আক্রান্ত। সেই সঙ্গে সুগার এবং হার্টের অসুখেও ভুগছেন। সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে ৯ লক্ষ টাকা খোয়ালেন সল্টলেকের ওই ৭৪ বছরের বৃদ্ধা। প্রতারকরা ফোন করে তাঁকে উচ্চ রিটার্নের জন্য বিনিয়োগ করতে বলেন। অসুখের জেরে তিনি ভালো করে স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। সেই সুযোগ নেন প্রতারকরা। তাঁকে গাইড করে ৯ লক্ষ ২০ হাজার টাকা স্থানান্তর করিয়ে নিয়েছেন তাঁরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি বুধবার দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি সল্টলেকে একটি আবাসনে থাকেন। গত ১৬ এপ্রিল তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এখনও তাঁর পারিবারিক পেনশন চালু হয়নি। তার উপর চিকিৎসার খরচ। অভিযোগ, প্রথমে যুক্তরাজ্যের কোড (+৪৪) দিয়ে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে প্রতারকরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর পারিবারিক কথা জানতে পারার পর প্রতারকরা তাঁকে আশ্বাস দেন যে, খুব অল্প সময়ের মধ্যেই তাঁর বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। এরপর তাঁকে একটি অনলাইন বিনিয়োগ অ্যাপ ডাউনলোড করতে এবং একটি বিনিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে বলা হয়। তারপরই তিনি ওই টাকা স্থানান্তর করে দেন। তাঁকে আরও বিনিয়োগ করার জন্য কয়েকদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। 

Advertisement

কিন্তু, পরে তিনি বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে টাকা স্থানান্তর হয়েছে, তার সূত্র ধরে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের চেষ্টা চলছে। সেই সঙ্গে ডিজিটাল তথ্যপ্রমাণও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ