Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খেতাব রক্ষার লড়াই গুকেশের

দাবা বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে ডোম্মারাজু গুকেশ। রবিবার গ্রিসে আয়োজিত ইউরোপীয় ক্লাব কাপে তাঁর দল সুপার চেস চ্যাম্পিয়ন হয়েছে।

খেতাব রক্ষার লড়াই গুকেশের
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রোডস: দাবা বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে ডোম্মারাজু গুকেশ। রবিবার গ্রিসে আয়োজিত ইউরোপীয় ক্লাব কাপে তাঁর দল সুপার চেস চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, ব্যক্তিগত বিভাগেও সোনা জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। এই ছন্দ আসন্ন বিশ্বকাপে নিশ্চিত ভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। পাশাপাশি, এই টুর্নামেন্টের মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন ভারতের মহিলা দাবাড়ু দিব্যা দেশমুখ। বিশ্বকাপের আসরে ভারতের একমাত্র মহিলা প্রতিনিধি তিনি। 

Advertisement

৩১ অক্টোবর থেকে গোয়ায় বসছে দাবা বিশ্বকাপের আসর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। গুকেশ নামবেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে। এই টুর্নামেন্টের প্রথম তিন দাবাড়ু ২০২৬ ক্যান্ডিডেটে জায়গা করে নেবেন। বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন মোট ২৪ জন দাবাড়ু। তার মধ্যে শীর্ষে রয়েছেন গুকেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অর্জুন এরিগাইসি এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ। ২০২৪ সাল সুখের হলেও চলতি বছর খুব একটা ভালো কাটেনি গুকেশের। টাটা মাস্টার্সের শিরোপা নির্ণায়ক ম্যাচে টাই-ব্রেকারে তাঁকে হারতে হয় প্রজ্ঞানন্দের কাছে। সুবিধা করতে পারেননি রোমানিয়ায় আয়োজিত গ্র্যান্ড দাবা ট্যুরে। নরওয়ে দাবা প্রতিযোগিতায় ম্যাগনাস কার্লসেনকে হারালেও তৃতীয় স্থানে শেষ করেছিলেন। এবার তাঁর সামনে বিশ্বকাপের আসর। সাফল্য পেতে মরিয়া গুকেশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ