জেনেভা: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় গেমও ড্র। বুধবার ডোম্মারাজু গুকেশকে আটকে দিলেন জাভোখির সিনডারোভ। সাদা ঘুঁটি নিয়ে এদিন লড়াইয়ে নেমেছিলেন ভারতীয় তরুণ। তবে সেই সুবিধা নিতে ব্যর্থ গতবারের চ্যাম্পিয়ন। উলটে সময়ের চাপে পড়ে যান তিনি। তবে কালো ঘুঁটিতে সিনডারোভও কোনোরকম ঝুঁকির পথে হাঁটেননি। দুই দাবাড়ুর রক্ষণাত্মক কৌশলের জেরে মিডল গেমেই আকর্ষণহীন হয়ে পড়ে দ্বৈরথ। শেষ পর্যন্ত ২০ চালেই ড্রয়ের চুক্তিতে সই করে হাত মিলিয়ে নেন তাঁরা। বৃহস্পতিবার তৃতীয় গেমে কালো ঘুঁটিতে খেলতে হবে গুকেশকে। ফলে কঠিন চ্যালেঞ্জ। উল্লেখ্য, মঙ্গলবার প্রথম গেমটিও ড্র হয়েছিল।
Advertisement



