আমেদাবাদ: ব্যাটিং বিপর্যয়। যার জেরে ২১৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৫৯ রানে দৌড় শেষ হয়ে গেল রাজস্থানের। আজ, বুধবার ঘরের মাঠে ৫৮ রানে ম্যাচ জিতে গেল শুভমন ব্রিগেড। ৫৩ বলে ৮২ রান করে এদিন ম্যাচের সেরা সুদর্শন। আর এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটি জয় সহ পয়েন্ট তালিকায় শীর্ষে গুজরাত।
এদিন আইপিএলের ২৩-তম ম্যাচে আহমেদাবাদের স্টেডিয়ামে মুখোমুখি হল গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। সন্ধ্যা ৭টায় হয় টস। তাতে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এরপর ব্যাট করতে নামেন গুজরাতের শুভমান, বাটলাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন সাঁই সুদর্শন। জস বাটলার এবং শাহরুখ খান উভয়েই ৩৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে তারা।