Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদকে দুরমুশ করল গুজরাত, হাফ সেঞ্চুরি গিলের

হায়দরাবাদকে দুরমুশ করল গুজরাত, হাফ সেঞ্চুরি গিলের
  • ৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

হায়দরাবাদ: গুজরাতের সামনে কার্যত দাঁড়াতেই পারল না হায়দরাবাদ। আইপিএল-এর ১৯তম ম্যাচে রবিবার মুখোমুখি হয় সানরাইজ হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স। হায়দরাবাদে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথম ব্যাট করতে নেমে গিলদের ১৫৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় অভিষেক শর্মারা। মাত্র ১৭ রানে চার উইকেট নেন সিরাজ।  হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নীতিশ রেড্ডি। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাত। রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ৬১ রান করেন শুভমান গিল। ২০ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরছে টাইটান্স। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন সিরাজ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ